বিএডিসির নতুন চেয়ারম্যান শফিকুল
বাংলাদেশ পাট করপোরেশনের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম লস্করকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে সরকার।
আর বিএডিসির চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সিকদারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আলাদা আদেশে বিএডিসির সদস্য পরিচালক (যুগ্ম-সচিব) মো. রমজান আলীকে ওএসডি করা হয়েছে। এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্ম-সচিব) রওনক মাহমুদকে বিএডিসির সদস্য পরিচালক হিসাবে বদলি করা হয়েছে।
