চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার কালোচোঁ ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এরা হল, ওই গ্রামের গাজী বাড়ির আলী আশরাফের ছেলে রবিউল (৭) ও একই বাড়ির প্রবাসী জয়নালের ছেলে মারুফ হোসেন (৭)। এরা দুইজনেই মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, স্কুল থেকে এসে বাড়ির পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় রবিউল ও মারুফ। পরে লাশ ভেসে উঠলে বাড়ির লোকজন দেখতে পায়।
