২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে দুর্ঘটনায় চিকিৎসক নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কভার্ডভ্যানের ধাক্কায় প্রাইভেটকার আরোহী এক চিকিৎসক নিহত হয়েছেন, আহত হন বোন-ভগ্নিপতিসহ তিন জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 12:50 AM

Updated : 26 Jul 2022, 11:58 AM

শুক্রবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনায় নিহত ডা. নুরুজ্জামান খোকন টাঙ্গাইল সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।

আহতরা হলেন নুরুজ্জামানের বোন, ভগ্নিপতি শামসুর রহমান ও শামসুর রহমানের ৬ বছর বয়সী নাতি।

তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, নরসিংদীর মাধবদীতে রোগী দেখেন ডা. নুরুজ্জামান ঢাকা ফিরছিলেন।

এদিকে, ভাগ্নের বিয়ের দাওয়াত কার্ড বিলি করে তার ভগ্নিপতি শামসুর রহমানও ঢাকায় ফিরছিলেন।

পথে মাধবদি থেকে নুরুজ্জামানকে প্রাইভেটকারে তুলে নেন তিনি।

রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে আড়াইহাজারের ছনপাড়া এলাকায় ঢাকামুখী প্রাইভেট কারটিকে পেছন থেকে একটি কভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে নুরুজ্জামানের মৃত্যু হয়।

কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক বলে ওসি জানান।