গুলিস্তানে অপহরণ, মুন্সীগঞ্জে উদ্ধার ওয়ার্কার্স পার্টি নেতা
রাজধানীর গুলিস্তান থেকে অপহরণের নয় ঘণ্টা পর ওয়ার্কার্স পার্টির এক নেতাকে মুন্সীগঞ্জে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় তপন সাহাকে (৩৬) অপহরণ করা হয়। গভীর রাতে মুন্সগঞ্জ সদরের কাটাখালি মাঠ থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি নড়াইলের দৌলতপুর এলাকার কার্তিক চন্দ্র সাহার ছেলে।
তপন জানান, তিনি ওয়ার্কস পার্টির ঢাকা মহানগরীর রামপুরা থানা ইউনিটের সাধারণ সম্পাদক।
তিনি সাংবাদিকদের বলেন, পাঞ্জাবি কিনতে তিনি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গুলিস্তান যান।
গোলাপ শাহ মাজারের কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে পাঁচ কিশোর তাকে মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে ফেলে।
এরপর গাড়িটি ২-৩ ঘণ্টা পর একটি বালির মাঠে নিয়ে যায় তাদের। ওখানে আরও কয়েকজন লোক অপহরণকারীদের সঙ্গে জড়ো হয়।
তপন বলেন, “অপহরণকারীরা আমার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে ফোনে।
এরপর তাকে বালির মাঠে ফেলে অপহরণকারীরা চলে যায় বলে জানান তপন।
মুন্সীগঞ্জে সদর থানার এসআই মো. শফিকুল ইসলাম জানান, বালুর মাঠে পড়ে থাকতে দেখে তার কাছে পুলিশ যায়। এরপর ঘটনার বিবরণ শুনে তাকে থানায় নিয়ে আসে এবং তার স্বজনদের খবর দেওয়া হয়।
তিনি আরও জানান, শুক্রবার দুপুরে তপন সাহা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন।
