সাতক্ষীরায় অস্ত্র-গুলিসহ যুবক আটক
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় শুক্রবার অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবুল কাসেম জানান, ঢেপুখালী গ্রাম থেকে আটক নূর ইসলাম (৩২) কালিগঞ্জ উপজেলার বাবুরাবাদ গ্রামের মৃত আক্কাস গাজীর ছেলে।
এসআই কাসেম বলেন, ঢেপুখালী গ্রামের শওকত হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ নূরকে আটক করা হয়।
তবে এ সময় তার সহযোগী শওকত পালিয়ে যায়।
এ ঘটনায় নূর ও শওকতকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
