২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী নিহত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 02:29 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

নিহত মানিক মিয়া (৪২) উপজেলার ছিনাই বড়গ্রাম এলাকার প্রয়াত আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় তার স্ত্রী ও শিশু সন্তান আহত হয়েছে।

রাজারহাট থানার ওসি আব্দুর রশিদ জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছিনাই গেট এলাকায় রংপুর-কুড়িগ্রাম সড়কে এ দুর্ঘটনা হয়।

মানিকের আহত স্ত্রী মেরিনা (৩০) ও ছেলে মিঠুকে (৭) কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছিনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল ইসলাম নূরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানিক সকালে তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেল করে ছিনাই গ্রাম থেকে কুড়িগ্রাম শহরে যাচ্ছিলেন। পথে রংপুর-কুড়িগ্রাম সড়কের ছিনাই গেট এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক তাদের চাপা দিয়ে গেলে ঘটনাস্থলেই মানিকের মৃত্যু হয়। স্থানীয়রা তার স্ত্রী ও ছেলেকে হাসপাতালে নিয়ে যায়।

মিঠুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নজরুল ইসলাম।

ওসি রশিদ বলেন, বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করেছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।