২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে শ্লীলতাহানির মামলায় থানার ওসি

কিশোরগঞ্জে চতুর্থ শ্রেণির এক নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগে রেলওয়ে থানার ওসির বিরুদ্ধে মামলা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 06:02 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

বৃহস্পতিবার দুপুরে ওসি সুভাষ চন্দ্র দাসকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীর কার্যালয়ের ওই কর্মচারী।

বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালতের বিচারক সাদী গোলাম সারোয়ার মামলাটি আমলে নিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, কর্মস্থল পাশাপাশি হওয়ায় ওসি সুভাষ চন্দ্র দাস সুযোগ পেলেই ওই নারীর সঙ্গে অশ্লীল আচরণ করতেন।

সর্বশেষ গত ৫ এপ্রিল সুভাষ তার ওড়না ও জামা টানা-টানিসহ যৌন নিপীড়ন করেন। এ সময় তার চিৎকারে অফিসের অন্যান্য লোকজন এসে তাকে উদ্ধার করে।

মামলায় রেলওয়ের তিন কর্মচারীসহ সাতজনকে সাক্ষী করা হয়েছে।

ওইদিনের ঘটনার পর থেকে আসামি তাকে ও তার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেন ওই নারী।