২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

গাজীপুরের টঙ্গীতে একটি কারখানার ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 04:07 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

বৃহস্পতিবার চেরাগ আলী ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ছয় তলা ভবনের ছাদে শেড নির্মাণের সময় পড়ে মারা যান আবুল হোসেন (৩২)।

নির্মাণ কাজের সহকারী ঠিকাদার আমজাদ হোসেন বলেন, ভবনটির ছাদে ছয় শ্রমিক কাজ করছিলেন। এক পর্যায়ে রশি ছিঁড়ে সেখান থেকে নিচে পড়ে যান আবুল হোসেন।

তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী সরকারি হাসপাতালে আবাসিক চিকিৎসক মো. মাহবুবুর রহমান চৌধুরী বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

টঙ্গী থানার এএসআই মো. ওবায়দুল হক বলেন, আবুল শ্রমিকদের সর্দার ছিলেন। লাশ টঙ্গী হাসপাতালে রয়েছে।