ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চার দিন ধরে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার হয়েছে, যাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সুহিলপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামে মাঠে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিহত সাজিদ উল্লাহ (৪) সুহিলপুর গৌতমপাড়ার হোসেন মিয়ার ছেলে। গত ৫ এপ্রিল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
“শিশুর লাশটি প্রায় গলিত অবস্থায় পাওয়া যায়। পরিবারের লোকেরা লাশ শনাক্ত করেছে।”
ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আকুল বলেন, কারা কী কারণে শিশুটিকে হত্যা করেছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
