প্রিয়জন ইন্সুরেন্স চেক পেল বাংলালিংক গ্রাহক
এক গ্রাহকের হাতে প্রিয়জন বিমার চেক হস্তান্তর করেছে বাংলালিংক।
সম্প্রতি রাবিয়া পারভিনের বাসায় গিয়ে বিমার ১৫ হাজার টাকা তার হাতে তুলে দেন বাংলালিংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইয়াসির আরাফাত হোসেন।
সম্প্রতি বাংলালিংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বাংলালিংকের ট্রেড মার্কেটিং সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ বোরহান উদ্দিন, অপরাজিত এনাবলার লিমিটেড এর চিফ এমপ্লয়ি এনাবলার তারেক আব্দুল্লাহ মালিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
