২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনে জার্মানির নতুন রাষ্ট্রদূত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির নতুন রাষ্ট্রদূত টমাস হেনরিক প্রিনজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 09:57 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

বুধবার বিকেলে বঙ্গভবনে আবদুল হামিদের কাছে তিনি পরিচয়পত্র পেশ করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন, তার কর্মকালে বাংলাদেশ-জার্মানি সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।”

বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিরাজমান বাণিজ্যিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন, এই সম্পর্ক সামনের দিনগুলোতে আরও শক্তিশালী হবে।

রাষ্ট্রপতি স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে জার্মানির সহযোগিতার প্রশংসা করেন।

রাষ্ট্রপতি এ সময় নতুন দূতকে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।

নতুন দূত টমাস হেনরিক প্রিনজ এসময় বলেন, তার দেশ বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী। বাংলাদেশে তার কর্মকালে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি কাজ করবেন বলেও রাষ্ট্রপতিকে জানান। 

রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তরা এ সময় উপস্থিত ছিলেন।