কুষ্টিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কালিদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা শিশুরা হলো কালিদাসপুর গ্রামের রকিবুল ইসলামের ছেলে জিনিয়াস (৫) ও ইদ্রিস আলীর মেয়ে লামিয়া আক্তার (৩)। জিনিয়াস ও লামিয়া চাচাত ভাইবোন।
স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধির আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি আমিনুল।
স্থানীয়রা জানান, সকালে পুকুরপাড়ে খেলা করছিল জিনিয়াস ও লামিয়া। অনেকক্ষণ দেকতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে দুজনের লাশ ভেসে ওঠে।
