২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে নৌকাডুবি: যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে যমুনা নদীতে নৌকাডুবির চার দিন পর নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 06:58 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

মঙ্গলবার কাজিপুর উপজেলার নাটুয়ার পাড়া ইউনিয়নের ঘোড়াগাছা চর এলাকায় মাসুদ প্রামানিকের (৩৩) লাশ পাওয়া যায়।

মাসুদ বগুড়ার গাবতলী উপজেলার রানীরপাড়া গ্রামের মারিজ প্রামানিকের ছেলে।

কাজিপুর থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে কাজিপুরের খাসরাজবাড়ী এলাকায় নৌকাডুবি হয়।

ওইদিন রাতে মোজাম্মেল হক নামের এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছিল। নিখোঁজ ছিলেন তিন জন।

সকালে যমুনা নদীতে মাসুদের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এ দুর্ঘটনায় এখনও দুই জন নিখোঁজ রয়েছে বলে জানান ওসি মিজানুর।