২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে ১০টি পেট্রোল বোমা উদ্ধার

ঢাকার কেরাণীগঞ্জে ১০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 05:25 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার রহিতপুরে একটি ঝোপে বোমাগুলো পাওয়া যায়।

র‌্যাব-১০ এর ক্যাম্প কমান্ডার মেজর শামীম হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কেরাণীগঞ্জ মডেল থানায় জিডি করার পর উদ্ধার পেট্রোল বোমাগুলো হস্তান্তর করা হবে বলে জানান মেজর শামীম।