২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজদিখানে লার্নিং অ্যান্ড আর্নিং প্রশিক্ষণ কর্মশালা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় তরুণ-তরুণী ও পেশাজীবীদের স্বাবলম্বী করতে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 08:46 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাস্তবায়নাধীন লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে নিওসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে রোববার এ প্রশিক্ষণ দেওয়া হয় বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষিত তরুণ, তরুণী, কর্মজীবী ও পেশাজীবীদের অনলাইনে আউটর্সোসিং এর মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে সারাদেশে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

সে লক্ষ্যে নিওসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেডের আয়োজনে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর, লতব্দী ও রসুনিয়া ইউনিয়নের নারীদের জন্য ‘বেসিক আইটি/ আইসিটি লিটারেসি’ বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক আফরোজা সুমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দন আহমেদ, ভাইস-চেয়ারম্যান এ কে এম আবুল কাশেম, মহিলা ভাইস-চেয়ারম্যান হেলেনা ইয়াসমীন প্রমুখ।

অনুষ্ঠানে প্রকল্প প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নিওসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান বরদা ভূষণ রায় লিটন।