২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে যুবক খুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 09:49 PM

Updated : 26 Jul 2022, 11:58 AM

রোববার সন্ধ্যায় উপজেলার কাঞ্চন চিনতলা এলাকায় এই হামলায় নিহত হন  রফিকুল ইসলাম (৩৫)।

এ সময় রক্তাক্ত জখম হন নিহতের বাবা সানাউল্লাহ (৬৫), মা মোসলেহা বেগম (৫৫) ও ভাই আল আমিন (৩২)।

তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, কাঞ্চন চিনতলা এলাকার কাসেম মাওলার সঙ্গে রফিকুল ইসলামের জমি নিয়ে বিরোধ ছিল।

এর জেরে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষ কাসেম মাওলার নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশি অস্ত্রশস্ত্র নিয়ে রফিকুল ইসলামের বাড়িতে অর্তকিত হামলা চালায়।

এ সময় রফিকুল ইসলাম, তার বাবা, মা ও ভাইকে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

রপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।