নারায়ণগঞ্জে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যারব।
এ সময় তাদের কাছ থেকে নগদ ৮ হাজার টাকা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
রোববার সন্ধ্যায় র্যা ব-১১ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এই এলিট সংস্থার ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান।
সাংবাদিকদের তিনি জানান, বিকালে র্যা বের একটি দল ক্রেতা সেজে সিদ্ধিরগঞ্জের নয়া আটি এলাকায় ‘বাপ্পি টেডার্সে’ নামে একটি দোকানে অভিযান চালায়।
অভিযানে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৮ হাজার টাকাসহ দোকান মালিক শফিকুল ইসলাম (৩৫) এবং দেলোয়ার হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয় বলে জানান র্যাব কর্মকর্তা।
কর্নেল আনোয়ার লতিফ আরও জানান, দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
