২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে যুবকের হাত কর্তন

মুন্সীগঞ্জ শহরতলীতে এক যুবককে ধারালো অস্ত্রে কুপিয়ে জখম করে ডান হাত বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 07:05 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

রোববার বেলা ১টার দিকে শহরের কাছে চরকিশোরগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার এসআই সফিক।

আহত আব্দুল করিম (৩৫) নারায়ণঞ্জের সোনারগাঁও উপজেলার চরহোগলা গ্রামের আবুল হোসেনের ছেলে।

মুন্সীগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই সফিক জানান, ঘটনাটি সোনারগাঁও থানা এলাকার এবং সদর থানায় কেউ অভিযোগ না করলেও তারা শুনেছেন। অভিযোগ এলে সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আহত করিমের মামা কামাল হোসেন জানান, ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হয়ে অটোরিকশা করে মুন্সীগঞ্জ শহরে যাচ্ছিলেন করিম।

পথে ১০/১২ জন দুর্বৃত্ত তার অটোরিকশার গতিরোধ করে এলোপাতাড়ি কোপায় এবং ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। বেলা সোয়া ২টার দিকে আশঙ্কাজনক অবস্থায় করিমকে ঢাকায় স্থানান্তর করা হয়।

পূর্ব শত্রুতার জের ধরে কেউ এ ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।