দিনাজপুরে নারীর লাশ উদ্ধার
দিনাজপুরের পার্বতীপুরে ধান ক্ষেত থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের রজনীগন্ধা মোড় এলাকার একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা
তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পার্বতীপুর মডেল থানার পরিদর্শক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধান ক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, “প্রিন্টের শাড়ি পরা ওই নারীর শরীরে প্রাথমিক তদন্তে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।”
