২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একটি ট্রলার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2015, 08:30 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় নাফনদীর এক নম্বর স্লুইচ গেইট এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির টেকনাফের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বিজিবির টহল দল দেখে ট্রলার রেখে পাচারকারীরা পালিয়ে যায়।

ওই ট্রলার থেকে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মূল্য ৯০ লাখ টাকা বলে জানান তিনি।