২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বোমা বিস্ফোরণে বৃদ্ধা আহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কাগজ কুড়ানোর সময় পাওয়া বোমার বিস্ফোরণে এক দরিদ্র নারী আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2015, 04:27 PM

Updated : 22 Aug 2022, 11:58 AM

সোমবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের নিমতলা বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।

আহত পরী বেগমকে (৫০) কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার আড়পাড়া গ্রামের প্রয়াত চান আলী মিয়ার স্ত্রী।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, পরী বেগম কাগজ কুড়ানোর সময় পরিত্যক্ত একটি জর্দার কৌটা পান।

পরে সেটা খোলার চেষ্টা করলে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে তার মুখ ঝলসে যায়।

স্থানীয়রা উদ্ধার করে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

দুর্বৃত্তরা বোমাটি রাস্তার পাশে ফেলে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বরেন ওসি আনোয়ার।