২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খড়ের গাদায় পেট্রোল বোমা

বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালে গাজীপুরের শ্রীপুরে দুইটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।   

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2015, 03:56 PM

Updated : 22 Aug 2022, 11:58 AM

সোমবার বেলা ১২টার দিকে কেওয়া এলাকায় বোমাগুলো উদ্ধার করা হয় বলে শ্রীপুর থানার এসআই মো. আসাদুজ্জামান জানান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় কৃষক ঈমান আলী কিছুদিন আগে তার খড়ের গাদা বিক্রি করে দেন।

দুপুরে সেখান থেকে খড় সরানোর সময় শ্রমিকরা দুটি পেট্রোল বোমা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পুলিশ বোমা দুটি উদ্ধার করার পর নিষ্ক্রিয় করে। তবে, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান এসআই আসাদুজ্জামান।  

গত ১৩ মার্চ নওগাঁর আত্রাই উপজেলা সদরে জাতআমরুল গ্রামের মৎস্যজীবী পাড়ার একটি বাড়ির গোয়ালঘর থেকে বস্তার ভেতরে কার্টনভর্তি ১২টি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় তিন যুবককে আটকও করা হয়।

এর আগে ৮ মার্চ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে ফুলমালীর চালা গ্রাম থেকে খড়ের গাদায় লুকানো একটি কাঠের বাক্স থেকে নয়টি পেট্রোল বোমা ও তিনটি হাতবোমা উদ্ধার করে পুলিশ।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ-হরতালে দেশের বিভিন্ন স্থানে যানবাহনে পেট্রোল বোমা নিক্ষেপ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে।

নাশকতার এসব ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই আগুন-বোমায় দগ্ধ হয়ে মারা গেছেন।