২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2015, 03:39 PM

Updated : 25 Apr 2022, 01:10 PM

দণ্ডপ্রাপ্ত আব্দুস সালাম (৩৩) উল্লাপাড়া উপজেলার দহখোলা গ্রামের শুকুর আলীর ছেলে। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আট আসামিকে খালাস দিয়েছে আদালত।

সোমবার আসামির উপস্থিতিতে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মাসুদুর রহমান এ রায় দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ২৬ জুলাই রাতে পারিবারিক কলহের জেরে আব্দুস সালাম তার স্ত্রী ফাতেমা খাতুনকে পিটিয়ে হত্যা করে। পরে বিষয়টি আত্মহত্যা বলে চালানোর জন্য স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় ফাতেমার মামা গোলবার হোসেন বাদী হয়ে নয় জনকে আসামি করে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি আব্দুল হামিদ লাভলু ও আসামিপক্ষে আব্দুল আজিজ মামলা পরিচালনা করেন।