২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড় ও যন্ত্রপাতিসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2015, 02:30 PM

Updated : 22 Aug 2022, 11:58 AM

রূপগঞ্জ থানার ওসি মো. মাহমুদুল ইসলাম জানান, সোমবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার বরপা অন্তিম নিটওয়্যার ডায়িং অ্যান্ড ফিনিশিং কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ডেমরা ও কাঞ্চন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।        

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার নিচতলায় ডায়িং সেকশনে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর আগেই বিপুল পরিমাণ কাপড়, যন্ত্রপাতিসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

রূপগঞ্জের ওসি জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ধারণার করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ জানা যায়নি।

এ ঘটনায় কেউ আহত হননি বলেও জানান তিনি।