গাজীপুরে আগুনে পুড়ল ৩০ ঘর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি আবাসিক এলাকায় আগুন লেগে ৩০টি ঘর পুড়ে ব্যপক ক্ষতি হয়েছে।
রোববার রাত ২টার দিকে মৌচাক ইউনিয়নের হরিণহাটি এলাকার আফজাল হোসেনের কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্র্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার অপূর্ব বল জানান।
আগুন লাগার পরপরই বাসিন্দারা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসায় কেউ আহত হননি বলে জানান তিনি।
বাসিন্দারা জানান, আগুনে কলোনির ৩০টি ঘর ও মালামাল পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই কলোনিতে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
