চট্টগ্রামে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা
নিরাপদ অভিবাসন বিষয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান কারিতাস রোববার বিকালে আনোয়ারা উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিদেশ যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জনসাধারণের সচেতন হওয়া জরুরি। গন্তব্য দেশের অভিবাসী আইন, সংস্কৃতি-ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা উচিৎ।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, অভিবাসন খাত অপার সম্ভাবনাময়। বিদেশগামীরা কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হতে হলে সবচেয়ে ভালো হয়।
কারিতাসের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজের সভাপতিত্বে কর্মশালায় নিরাপদ অভিবাসন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কারিতাসের প্রকল্প কর্মকর্তা শ্যামল মজুমদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন, শিক্ষক নূরুল হক চৌধুরী ও এনামুল হক, এনজিও প্রতিনিধি নূরুল আবছার তালুকদার, বিজন মজুমদার, লাবন্য মুৎসুদ্দী ও রাজিব দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
