২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাঁজা সেবনের দায়ে ২ জনের জেল-জরিমানা

নীলফামারী সদরে গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তিকে ছয়মাসের কারাদণ্ড এবং আরেকজনের দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 05:55 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

রোববার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী এ সাজা দেন।

পৌর শহরের প্রগতিপাড়ার গোলাম মোস্তফার ছেলে আবুল বাশারকে (৩২) ছয়মাসের জেল এবং কচুকাটা গ্রামের ইমান আলীর ছেলে মাহবুল ইসলামকে (৩০) দুই হাজার টাকার জরিমানা করা হয়।

নীলফামারী সদর থানার ওসি মো. শাহজানার পাশা জানান, দুপুর ১২টার দিকে কুন্দুপুকুর ইউনিয়নের সুটপাড়ায় তিস্তা সেচ খালের পাশে  জনসমক্ষে গাঁজা সেবন করার সময় তাদের পুলিশ আটক করে।

পরে তাদের ইউএনও সাবেত আলীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ওসি জানান, তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করায় মাহবুলকে ছেড়ে দেওয়া হয় এবং বাশারকে জেলা কারাগারে পাঠানো হয়।