২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে পাকিস্তানের নতুন দূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র জমা দিয়েছেন বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার সুজা আলম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 04:15 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

রোববার দুপুরে পাকিস্তানের নতুন দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।

নতুন দূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন সামনের দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

সুজা আলম এসময় বলেন, তিনি বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক শক্তিশালী করতে কাজ করবেন।

পাকিস্তানের নতুন দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডন্টে গার্ড রেজিমেন্টের একটি দল তাকে গার্ড অব অনার দেয়।