২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পেট্রোল বোমায় দগ্ধ চালকের মৃত্যু

ফেনীর দাগনভুঞায় পেট্রোল বোমায় দগ্ধ পিকআপ ভ্যানের চালকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 11:08 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ইউসুফ আলী (৫৫) মারা যান।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির হাবিলদার সেন্টু দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকালে ইউসুফকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

শুক্রবার ভোরে দাগনভুঞার মাতুভুঞায় মাছবোঝাই একটি পিকআপ ভ্যানে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়লে ইউসুফসহ পাঁচজন দগ্ধ হন।