২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর পেল পানি শোধনাগার

চট্টগ্রাম বন্দরের জন্য স্থাপিত একটি পানি শোধনাগারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে শনিবার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 09:57 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

দিনে আট হাজার আটশ টন পানি শোধনের ক্ষমতাসম্পন্ন এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি উদ্বোধন করেন নৌমন্ত্রী শাজাহান খান।

চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবের পাশে এটি স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, বন্দর পর্ষদ সদস্য নজরুল ইসলাম ও কমডোর জুলফিকার আজিজ।

নিজাম উদ্দিন আহমেদ বলেন, বন্দরে নিজস্ব এবং দেশি-বিদেশি জাহাজে প্রতিদিন সাত হাজার টন পানির চাহিদা আছে। অথচ ওয়াসা দিচ্ছে মাত্র চার হাজার টন।

“নতুন এই শোধন প্রকল্পে প্রতিদিন আট হাজার আটশ টন পানি উৎপাদিন হবে। এখন আর ওয়াসা থেকে পানি নেওয়ার প্রয়োজন হবে না”

এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে ২৩ কোটি ৯৭ লাখ টাকা।