২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এবার নেই ‘জাহাজ’ ‘আনারস’

চট্টগ্রাম সিটি করপোরশন (সিসিসি) নির্বাচনে মেয়র পদে এবার নেই গতবারের মূল প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর প্রতীক ‘জাহাজ’ ও ‘আনারস’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 08:31 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

২০১০ সালের ১৭ জুনের নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর প্রতীক ছিল জাহাজ।

অন্যদিকে আনারস প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন বিএনপি সমর্থিত চট্টগ্রাম নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের মনজুর আলম।

এবারের সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের কমলা লেবু, দিয়াশলাই, ক্রিকেট ব্যাট, ফ্লাক্স, চরকা, বাস, টেবিলঘড়ি, ময়ূর, টেলিস্কোপ, হাতী, ডিসএন্টেনা ও ইলিশ মাছ থেকেই নিজেদের প্রতীক বেছে নিতে হবে।

আর কাউন্সিলর প্রার্থীদের জন্য প্রতীক রয়েছে- কাঁটা চামচ, ট্রাক্টর, মিষ্টি কুমড়া, ঠেলাগাড়ি, এয়ার কন্ডিশনার, ঝুড়ি, করাত, ব্যাডমিন্টন র‌্যাকেট, ঘুড়ি, রেডিও, টিফিন ক্যারিয়ার ও লাটিম।

সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের জন্য রয়েছে- কেটলি, বৈয়ম, গ্লাস, মূলা, পান পাতা, মোড়া, পিঞ্জর, শিলপাটা, টিস্যু বক্স ও স্টিল আলমারি।

চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, নির্বাচনের মার্কা নির্ধারণের বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। ঢাকা থেকে এসব মার্কা নির্ধারণ করে দেওয়া হয়েছে।