২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অস্ত্র ও মাদকসহ আটক ২

নারায়ণগঞ্জ শহরের একটি মাদরাসার থেকে অস্ত্র ও মাদকসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 05:46 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

এরা হলেন- শহরের পশ্চিম দেওভোগ এলাকার মৃত ইয়াছিন মিয়ার ছেলে মো. হাসান (২৮) ও বাবুল বেপারির ছেলে মো. রাসেল (২১)।

র‌্যাব-১১ এর কর্মকর্তা এএসপি শাহ্ শিবলী সাদিক জানান, শনিবার সকাল পৌনে ১০টার দিকে শহরের দেওভোগ এলাকার সানোয়ার ফিরোজ রায়তুল কোরআন মাদরাসার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি ছোরা, ৭০ বোতল ফেনসিডিল, ১১টি ইয়াবা এবং একটি সামুরাই স্যুট কভারসহ আরও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল বলে জানান তিনি।