না.গঞ্জে নারী মাদক বিক্রেতার কারাদণ্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক বিক্রির দায়ে এক নারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাউছুল আজম তাকে এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত রাশিদা বেগম (৪৫) ফতুল্লার ভোলাইল গেদুর বাজার এলাকার আব্দুস সালামের স্ত্রী।
ইউএনও গাউছুল আজম বলেন, সকালে ফতুল্লা মডেল থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযান চালিয়ে রাশিদা বেগমকে গাঁজাসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়।
