২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ

সিলেটে এক শুটকি ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 05:20 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

নিহত আতাউর রহমান শাহজাহান (৩৭) শহরতলীর হাটখোলা গ্রামের মৃত সালামত উল্লার ছেলে এবং তিনি শিবেরবাজারে শুটকির ব্যবসা করতেন।

শনিবার দুপুরে শিবেরবাজার শাহী ঈদগাহের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জালালাবাদ থানার ওসি আকতার হোসেন জানান, শাহী ঈদগাহের পাশে বস্তার মধ্যে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের ছোট ভাই কবির আহমদ বলেন, স্ত্রীর সঙ্গে শাহজাহানের বনিবনা ছিল না। প্রায় সাত মাস ধরে তার স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করছেন।

শাহজাহান হত্যাকাণ্ডের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজন জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেন কবির।