২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে ক্ষত-বিক্ষত

হবিগঞ্জ সদর উপজেলায় এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 04:36 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

গুরুতর আহত সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদারকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ ঘটনায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় এলাকাবাসী।

হবিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, শনিবার ভোরে আব্দুল আওয়াল তালুকদারের বাড়িতে একদল দুর্বৃত্তরা হানা দিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ওসি বলেন, এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।