নওগাঁয় ভ্যানচালক খুন
নওগাঁর পত্নীতলায় ব্যাটারিচালিত রিকশাভ্যানের এক চালককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রফিকুল ইসলাম (২৫) উপজেলার পত্নীতলা গ্রামের মৃত ইমার আলীর ছেলে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের নজিপুর পৌর এলাকার পুইয়া থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পত্নীতলা থানার ওসি আব্দুর রফিক জানান।
তিনি বলেন, শুক্রবার রাতে নজিপুর বাসস্ট্যান্ড থেকে মহাদেবপুর যাওয়ার পথে নজিপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পুইয়া এলাকায় দুর্বৃত্তরা রফিকুলের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। তার রিকশাভ্যানটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
তিনি বলেন, সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে রফিকুলের স্ত্রী নাজমা খাতুন বাদী হয়ে পত্নীতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
