২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় ভূমি কার্যালয়ে অগ্নিসংযোগ

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধের মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা ভূমি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 02:00 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

শুক্রবার রাত সোয়া ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত উপজেলা ভূমি কার্যালয়ে কে বা কারা আগুন ধরিয়ে দেয়।

এতে ভূমি কার্যালয়েরর কাগজপত্র, আসবাবপত্র ও কম্পিউটার পুড়ে গেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম আলম।

অগ্নিসংযোগের খবর পেয়ে শনিবার সকালে জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন ও পুলিশ সুপার এস এম এমরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউএনও মোহাম্মদ শামীম আলম বলেন, উপজেলা পরিষদ চত্বরের পূর্ব দিকে অবস্থিত ভূমি কার্যালয়ের পেছন দিক থেকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। মুহহূর্তের মধ্যেই আগুন অফিসের চারটি কক্ষে ছড়িয়ে পড়ে সব নথি, আসবাবপত্র ও তিনটি কম্পিউটার পুড়ে গেছে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর দিয়ানাতুল ইসলাম দিনার বলেন, খবর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণ করে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

বিএনপি নেতৃ্ত্বাধীন জোটের চলমান আন্দোলনের মধ্যে এ পর্যন্ত বেশ কয়েকটি উপজেলা ও ইউনিয়ন ভূমি কার্যালয়ে অগ্নিসংযোগ হয়েছে।