২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউবির বিএড ভর্তি পরীক্ষা ২৭ মার্চ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড প্রোগ্রামের স্থগিত ভর্তি পরীক্ষা আগামী ২৭ মার্চ (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 08:41 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক ড. সুনীল কান্তি দে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওইদিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত সারাদেশের ১৭টি স্টাডি সেন্টারে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ প্রোগ্রামে ৪ হাজার ৮শ আসনের বিপরীতে বেশি ১৩ হাজারেরও বেশি আবেদনপত্র জমা পড়ায় এবারই প্রথম ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে জানান অধ্যাপক সুনীল কান্তি।