২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ২ লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কাজিপুর উপজেলায় দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 07:02 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

এরা হলেন, উল্লাপাড়ার মানুষমুড়া গ্রামের হাসেন আলীর ছেলে মুকুল হোসেন (৩২) ও কাজিপুরে ভানুডাঙ্গা গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী ও উদগাড়ী গ্রামের মৃত আমজাদ হোসেনের মেয়ে আরজিনা খাতুন (৩০)।

বুধবার দুপুরে একটি ডোবা থেকে মুকুলের এবং নিজ বাড়ি থেকে আরজিনার লাশ উদ্ধার করা হয়।

উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) কে এম শামসুদ্দিন জানান, গত ৭ মার্চ সন্ধ্যায় মুকুল নিখোঁজ হন।

মানুষমুড়া এলাকার একটি ডোবায় স্থানীয়রা মাছ ধরতে গিয়ে মুকুলের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

গলায় গামছা পেঁচানো  লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য  সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

কাজিপুর থানার ওসি এ কে এম মিজানুর রহমান জানান, দুই মাস আগে সন্তানহীন আরাজিনার স্বামী মারা যায়।

শুক্রবার তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি উদগাড়ী গ্রামে আসেন।

বুধবার দুপুরে পরিবারের লোকজন বাড়ির গোয়াল ঘরে তাকে গলাকাটা অবস্থায় পেয়ে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।