নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
পিরোজপুরের নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জাপা নেতা মো. আলী সিকদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার পিরোজপুরে একটি মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নাজিরপুর থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মো. আলী সিকদার জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।
তার বিরুদ্ধে দুইটি বাস ভাংচুরের মামলা থাকায় তাকে আটক করা হয়েছে।
পরে তাকে আদালতে সোপর্দ করা হয় বলে জানান ওসি।
