২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় নর্দমায় দুই যুবকের লাশ

সাতক্ষীরার পাটকেলঘাটায় রাস্তার পাশের নর্দমা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 03:24 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

আনুমানিক ২৭ ও ৩৫ বছর বয়সী ওই দুই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

পাটকেলঘাটা থানার এসআই মধুসূদন বিশ্বাস জানান, বুধবার সকালে বাহাদুরপুর জামতলা মোড় এলাকায় মাইকেল সড়কের পাশের নর্দমায় লাশ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে।

তিনি বলেন, নিহত একজনের গলায় রশি বাঁধা ছিল। তার মুখে খোঁচা খোঁচা দাঁড়ি রয়েছে। স্থানীয়রা কেউ তাদের শনাক্ত করতে পারেনি।

দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর লাশ দুটি ওই নর্দমায় ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।