২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরে স্টিল মিলে গলিত লোহায় দগ্ধ ৪

রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলে গলিত লোহা ছিটকে পড়ে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 11:50 AM

Updated : 25 Apr 2022, 01:09 PM

বুধবার ভোররাত ৩টার দিকে ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় ‘রানী স্টিল মিল’ এ দুর্ঘটনা ঘটে বলে কদমতলী থানার ওসি আব্দুস সালাম জানান।

দগ্ধরা হলেন- জাবেদুল (৪০), এনামুল (৩৫), সাইফুল (৩৫) ও কামরুল (৩৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা সালাম জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা লোহা গরম করার সময় গলিত লোহা ছিটকে তাদের শরীরে পড়লে দগ্ধ হন। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়।

“লোহা গরম করার সময় নিরাপত্তার জন্য হেলমেটসহ নানা ধরনের পোশাক পরতে হয়। গরমের কারণে শ্রমিকরা সেগুলো ব্যবহার না করায় এই দুর্ঘটনা ঘটে।”