২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় সিমেন্ট কারখানায় ধস: আরেক শ্রমিকের মৃত্যু

বাগেরহাটের মংলায় সেনাকল্যাণ সংস্থার সিমেন্ট ফ্যাক্টরির নির্মাণাধীণ ভবন ধসে আহত আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ভবন ধসে আট শ্রমিকের মৃত্যু হলো।

যশোর প্রতিনিধি

বাগেরহাট/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 03:54 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

সোমবার রাতে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শিহাব হোসেন (২৫) বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে।

শিহাবের মামা রুহুল আমিন বলেন, ঘটনার দিন রাত ১০টার দিকে শিহাবকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়। সোমবার রাত ১০টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক কবির হোসেন  জানান, মঙ্গলবার বেলা দেড়টার দিকে সেনা সদস্যরা মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে নিয়ে আসেন এবং পুলিশের কাছে হস্তান্তর করেন।

গত বৃহস্পতিবার দুপুরে সেনাকল্যাণ সংস্থার এলিফ্যান্ট ব্রান্ড সিমেন্ট কারখানার নির্মাণাধীন ভবন ধসে সাত নির্মাণ শ্রমিক নিহত এবং অর্ধশতাধিক শ্রমিক আহত হয়।

আহতদের উদ্ধার করে মংলা বন্দর হাসপাতাল, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর আহত কয়েকজনকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।