২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

রাজধানীর খিলক্ষেত থানায় যোগ দেওয়ার এক সপ্তাহের মাথায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 10:29 AM

Updated : 22 Aug 2022, 11:55 AM

নিহত মো. আল আমীনের (৩২) বাড়ি শেরপুরে।

মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে খিলক্ষেত বাজার এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয় বলে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান। 

এ ঘটনায় শাহজাহান (৪০) নামে এক কনস্টেবলও আহত হয়েছেন।

পরিদর্শক আশরাফ বলেন, রাতে খিলক্ষেত বাজার এলাকায় পুলিশের একটি দল টহলে ছিল। এসময় বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আল আমীন ও শাহজাহানকে ধাক্কা দেয়।

“প্রথমে দুজনকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে আল আমীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

গত ১০ মার্চ আল আমীন খিলক্ষেত থানায় যোগ দেন।

ট্রাকচালককে আটক করা হয়েছে।