২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে পুকুরে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পুকুরে ডুবে স্কুলছাত্র দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 07:30 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, সোমবার দুপুরে উপজেলার পূর্ব কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মো. জিহাদ (৭) ও মো. আশ্রাফুল ইসলাম (৭) উপজেলার বালাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। জিহাদ পূর্ব কামারগাঁও গ্রামের জিয়াউর রহমান এবং আশ্রাফুল একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

ওসি মাহবুবুর জানান, দুপুরে পূ্র্ব কামারগাঁও গ্রামের বাড়ির পাশের একটি পুকুরে ওই দুই শিশুর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাদের বইগুলো ওই পুকুরের পাড়ে পাওয়া যায় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশু দুটি কাউকে না জানিয়ে বাড়ির কাছের পুকুরে নেমে ডুবে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।