রাজশাহীতে 'নাশকতায়' বিএনপি নেতা গ্রেপ্তার
হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে রাজশাহীতে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে নগরীর রাজপাড়া থানার হড়গ্রাম এলাকার একটি বাড়ি থেকে তোফাজ্জল হোসেন তপুকে (৫৫) গ্রেপ্তার করা হয়।
তিনি জেলা বিএনপির সহ-সভাপতি এবং নগরীর বোয়ালিয়া থানার রাণীবাজার এলাকার বাসিন্দা।
বোয়ালিয়া থানার ওসি আলমগীর হোসেন জানান, হরতাল-অবরোধে নাশকতার চালানোর অভিযোগে ওই বিএনপি নেতাকে আটক করা হয়।
পরে নগরীর খড়খড়ি এলাকায় গাড়িতে বোমা হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজতের (রিমান্ড) আবেদন জানানো হয়।
সোমবার তার রিমান্ড আবেদনের শুনানি হতে পারে বলে জানান ওসি আলমগীর।
