২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে হাতবোমাসহ জামায়াতকর্মী গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় এক জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 06:17 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

রোববার বিকালে উপজেলার বড় বমনদা গ্রাম থেকে গ্রেপ্তার ওয়ালিউর রহমান ওই গ্রামের মীর আমজাদ হোসেনের ছেলে।

তারে কাছে দুটি হাতবোমা পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

কোটচাঁদপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, গোপন খবর পেয়ে ওয়ালিউরের বাড়িতে অভিযান চালিয়ে দুটি হাতবোমাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে মামলা হয়েছে বলেও জানান তিনি।