২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে মাইক্রোবাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের টেকনাফে মাইক্রোবাস ও মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আহত হয় আরও ১০ জন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 06:12 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

রোববার বিকাল ৫টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের স্থলবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন নারী রয়েছে বলে জানালেও তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

টেকনাফ থানার ওসি আতাউর রহমান জানান, কক্সবাজার থেকে আসা যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে  টেকনাফ থেকে হ্নীলাগামী মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।