২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় শিশু ধর্ষণ

নেত্রকোণায় সদর উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 04:59 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

শনিবার সন্ধ্যায় উপজেলার খাশকান্দি  গ্রামে এই ঘটনা ঘটে।

রোববার নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ছয় বছর বয়সী শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) নীলোৎপল তালুকদার জানান, শনিবার রাত দেড়টার দিকে শিশুটিকে নিয়ে পরিবারের লোকজন হাসপাতালে আসেন। সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু করা হয়।

মেয়েটি বর্তমানে আশংকামুক্ত বলে জানান এই চিকিৎসক।

নেত্রকোণা মডেল থানার পরির্দশক (তদন্ত) হুমায়ূন কবীর জানান, স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ওই ছাত্রীটিকে শনিবার সন্ধ্যার দিকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের ষাটোর্ধ্ব কাশেম মিয়া। 

এরপর নির্জন স্থানে নিয়ে কাশেম মিয়া মেয়েটিকে ধর্ষণ করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে তার বাড়ি পৌঁছে দেয়।

তিনি বলেন, এ ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।