গাজীপুরে মাছ-মুরগির খাবারের গুদামে অগ্নিকাণ্ড
গাজীপুরের আউটপাড়া এলাকায় মুরগি ও মাছের খাবার প্রক্রিয়াজাত ও সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রেববার সকাল ৭টার দিকে ভাওয়াল বদরে আলম কলেজের কাছে ‘ঢাকা পোল্ট্রি ফিস ফিড লিমিটেডের’ গুদামে আগুন লাগে।
খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে সকাল পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে গাজীপুর ফায়ার স্টেশনের পরিদর্শক মো. শাহীন আলম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন “গুদামে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে ওই অগ্নিকাণ্ড। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, সকালে গুদাম ঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তারা এসে কিছুক্ষণের মধ্যেই আগুন নেভান।
এ কারণে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এতে হতাহতের ঘটনাও ঘটেনি।
